সীতাকুণ্ড উপজেলার সলিমপুরস্থ আলীনগরের মায়া ত্যাগ করে অবশেষে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করা ভিটেবাড়ী ছেড়ে অন্যেত্র চলে যেতে শুরু করেছে বাসিন্দারা। জঙ্গল সলিমপুরের আলীনগরে অবৈধভাবে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ বিজ্ঞপ্তি জারি করার পর জংগল সলিমপুরের আলীনগর হতে ২৭ টি পরিবার দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রসহ বের হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, ৫ টি ট্রাক ভর্তি মালামাল নিয়ে ৪ টি পরিবার আলীনগর থেকে বের হয়ে জংগল সলিমপুর হয়ে বায়েজিদ লিংক রোড দিয়ে তাদের গন্তব্যে চলে গেছে। সরকার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগরকে নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করার পর থেকে যখন একের পর এক অভিযান চলছে এবং নিয়মিত প্রশাসনের যাতায়াত বেড়ে গেছে তখনই এখানকার অবৈধ বসবাসকারীদের জানা হয়ে গেছে এ জায়গার তাদের থাকার দিন শেষ হয়ে এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন বলেন, আলীনগরে বসবাসকারী বৈধ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে পরিবেশ ও প্রতিবেশকে অক্ষুন্ন রেখে সরকার কর্তৃক গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ধারণা করা হচ্ছে, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অবৈধ কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত তারা ধীরে ধীরে আলীনগরের সন্ত্রাসের বলয় থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরছে।
ইমা

