চট্টগ্রামের রাউজানে বসতভিটা সংলগ্ন ঘাসের খেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
১৮ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে নয়টার দিকে উদ্ধারকৃত সাপটি উদ্ধারকারী সংস্থা ‘ওয়াইল্ডলাইফ স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ’র নিকট হস্তান্তর করা হয়।
এরপূর্বে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালের দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ার ইয়াকুব আলী চৌধুরী বাড়ির পাশে ঘাসের খেত হতে স্থানীয় যুবকরা সাপটি ধরেন।
স্থানীয় যুবক তানভীর চৌধুরী বলেন, জনৈক বাচ্চু মিয়া গরুকে খাবার দেওয়ার জন্য গোয়ালঘরে যাওয়ার পথে ঘাসের খেতে আজগর দেখতে পেয়ে চিৎকার করেন। এই সময় আমরা কয়েকজন দীর্ঘ প্রচেষ্ঠায় অজগরটি আটক করতে সক্ষম হই। আজগরটি আটকের সময় আবির চৌধুরী নামের এক যুবকে কামড় দেয়। পরে আবিরকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। আটককৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট ও ওজন ২৫ কেজি।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, এলাকার ছেলেরা একটি অজগর সাপ উদ্ধার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপটি হেফাজতে রাখা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে ‘ওয়াইল্ডলাইফ স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ’র সদস্যরা এসে অজগরটি নিয়ে যায়।
ইমা

