রবিবার, ২৮ জুন ২০২৬

মিরসরাইয়ে সাপে কাটা কিশোরীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে মিরসরাই উপজেলার শ্রীপুর গ্রামের জেবল হক মেস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত তাহমিনা আক্তার লিজা (১৬) ওই বাড়ির মো. লিটনের মেয়ে।

লিজার মামা আনোয়ার হোসেন বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে রান্না করতে লাকড়ি নেয়ার সময় বিষাক্ত একটি সাপ তার হাতে কামড় দেয়। এরপর তাকে মিরসরাই স্টেশন এলাকায় নন্দন কুমার নামে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাঁড়ফুঁক করে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে যাওয়ার পর হাতে দেয়া বাঁধন খুলে দিলে মেয়েটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওঝার কাছে নেয়ার বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, এর আগে লিজার বাবাকে সাপে কামড় দিয়েছিলো। তখন ওঝা নন্দন কুমারের চিকিৎসায় ভালো হয়েছেন। সেজন্য লিজাকেও তার কাছে নেয়া হয়েছিল।

মিরসরাই সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, সাপে কামড়ানোর পর পর ভিকটিমকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা বুঝে চিকিৎসা দেবেন। রোগীর অবস্থা যদি খারাপ হয় তাহলে চট্টগ্রাম মেডিকেলে পাঠাবেন। এক্ষেত্রে ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুঁক করা বোকামি।

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...