সোমবার, ২৯ জুন ২০২৬

দুই সাংবাদিকের ওপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিইউজের

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য, যমুনা টেলিভিশনের প্রতিবেদক আল আমিন শিকদার ও ভিডিওগ্রাফার আসাদুজ্জামান লিমনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ ঘটনায় দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
বুধবার(১৭ আগস্ট) এক বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা ঘটলেও দোষীরা পার পেয়ে যাওয়ায় এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সারাদেশের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের ডাক দেয়া হবে।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম আদালতে পেশাগত দায়িত্ব পালনকালে সবসময় বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা পেয়ছে সংবাদকর্মীরা। কিন্তু আইনজীবী পরিচয়ে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা নিন্দনীয়। এ ঘটনায় দোষীরা পার পেলে আইনের শাসন প্রতিষ্ঠায় নিয়োজিত আইনজীবীদের নিয়ে সাধারণের জনমনে নেতিবাচক ধারণার সৃষ্টি হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের উচিত শিগগিরই জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নেয়া।
বুধবার বিকালে চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলার শিকার হন সাংবাদিক আল আমিন শিকদার ও আসাদুজ্জামান লিমন। আইনজীবী পরিচয়ে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় আহত দুই সাংবাদিককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...