রবিবার, ২৮ জুন ২০২৬

বোয়ালখালীতে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে হারাধন চৌধুরী (৬৫) নামে সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকালে উত্তর কড়লডেঙ্গা গ্রামে বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ। হারাধন চৌধুরী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক। তিনি বলেন, বুধবার সকালে পুকুর পাড়ে মৃত অবস্থায় হারাধনকে পাওয়া যায়। হারাধনের মরদেহ দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

তিনি বলেন, মরদেহের পাশে হারধনের মোবাইল ও একটি কম্বল পাওয়া গেছে। পরনে ছিল লুঙ্গি ও শার্ট। পায়ে কাদা লেগে ছিল। তবে তার শরীরে কোনো জখমের চিহ্ন আমরা পাইনি। কীভাবে মৃত্যু হয়েছে সেটি বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারাধন চৌধুরী উপজেলার উত্তর কড়লডেঙ্গা গ্রামের হরদাশ মাতব্বর বাড়ির মৃত চিন্তাহরণের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি একটি মারামারির মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন কিছুদিন। তিনদিন আগে জামিন পেয়েছেন।

বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে হারধনের বাড়ির সামনে কয়েকটি সিএনজি অটোরিকশা ঘোরাঘুরি করতে দেখেন পরিবারের সদস্যরা। তিন দিন আগে জামিন পেলেও পরিবারের সদস্যরা ভেবেছেন, প্রতিপক্ষ হয়ত পুলিশ নিয়ে তাদের বাড়িতে গেছে। তখন তারা হারাধনকে পালিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের করে দেন। এর ঘণ্টা তিনেক পর সকালে তার মরদেহ পুকুর পাড়ে পাওয়া যায়।

ইমা

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...