সোমবার, ২৯ জুন ২০২৬

শিবির ক্যাডার গিট্টু মানিক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

দশ বছর পালিয়ে থাকার পর চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে শিবির ক্যাডার সাজ্জাদের অন্যতম সহযোগী গিট্টু মানিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে গিট্টু মানিককে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের একে-৪৭সহ বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধারের মামলায় বহুল আলোচিত সরওয়ার-ম্যাক্সনসহ চট্টগ্রামের তিন শীর্ষ শিবির ক্যাডারের প্রত্যেককে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রামের বিশেষ ট্রাইবুন্যাল-৭ এর বিচারক এবং যুগ্ম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার এই রায় দেন।

জানা গেছে, ২০১১ সালের ৪ জুলাই ব্রাক্ষ্মণবাড়িয়া সদরের বিশ্বরোড চৌরাস্তার মোড় থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবির ক্যাডার সরওয়ার এবং ম্যাক্সনকে আটক করেন নগরীর বায়েজিদ বোস্তামি থানার তৎকালীন ওসি একেএম মহিউদ্দিন সেলিমের নেতৃত্বে পুলিশের একটি টিম। তাদের দেয়া স্বীকারোক্তি মতে পুলিশ ৬ জুলাই ভোর ৪টায় বায়েজিদ থানার ওয়াজেদিয়া হামিদপুর এলাকায় তাদের সহযোগী শিবির ক্যাডার মানিকের বসতবাড়ির পেছনে পুকুরপাড় থেকে একবস্তা অস্ত্র উদ্ধার করে। অস্ত্রগুলোর মধ্যে ছিল একটি একে-৪৭ রাইফেল ও ২৭ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি দেশি ওয়ান শুটারগান এবং একটি এলজি। এ সময় পুলিশ মানিককেও আটক করতে সক্ষম হয়।

অস্ত্র উদ্ধারের ঘটনায় তিন শিবির ক্যাডারকে আসামি করে একটি মামলা দায়ের করেন বায়েজিদ বোস্তামি থানার তৎকালীন ওসি একেএম মহিউদ্দিন সেলিম। ওই মামলায় তিনজনকে অভিযুক্ত করে ২০১১ সালের ৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ বোস্তামি থানার তৎকালীন এস আই জহির হোসেন।

২০১২ সালের ২৬ জানুয়ারি আদালত ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ও ১৯ (চ) ধারায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জন উপস্থাপন করে। এর মধ্যে আটজন সাক্ষী মামলার এজাহারে আনা অভিযোগের সপক্ষে সাক্ষ্য দিয়েছেন। বাকি তিনজন আসামিদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...