সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিবাদ সভায় বক্তারা

জঙ্গি সন্ত্রাসীদের দোসরদের সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোনো কম্প্রমাইজ হতে পারেনা

- Advertisement -
Single page 1st Paragraph

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একই সাথে সিরিজ বোমা হামলার বার্ষিকীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে প্রতিবাদ সভা আজ বুধবার সকাল ১১ টায় নগরীর লালদীঘি চত্বরে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও রাজীব চন্দের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এডভোকেট সাইফুন নাহার খুশী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক দীপন দাশ,মুহাম্মদ নাজিম উদ্দিন,নবী হোসেন সালাউদ্দিন,ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, সোহেলইকবাল,কোহিনুর আকতার,মোহাম্মদ শফিক,আবু বক্কর সিদ্দিকী,শহিদুল আলম লিটন,এস.এম রাফি,নয়ন মজুমদার,প্রদীপ দাশ প্রমূখ।

সভায় প্রধান বক্তা বেদার বলেন, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জঙ্গিবাদ, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির অভয়ারণ্য হতে পারেনা। যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল তাদেরকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঘৃণা করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুদের সাথে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষ শক্তির কোনো কম্প্রোমাইজ হতে পারেনা।ওরা দেশ জাতির চরম শত্রু।এই হায়েনার দল বাংলাদেশের অস্থিত্বে বিশ্বাস করেনা। ওরা চরমপন্থার অন্ধকারের কীট। বক্তারা এই অপশক্তির বিনাশে মুক্তিযুদ্ধের প্রজন্মের চেতনার লড়াইয়ে নতুন প্রজন্মকে শামিল হবার আহবান জানান।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...