সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ৭ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩ দশমিক ১৮ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরিতে চট্টগ্রামের ২২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৭ জনই শহরের। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৮৮ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯৩ হাজার ৮০৪ ও গ্রামের ৩৪ হাজার ৮৮৪ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ল্যাবরেটরি মেট্রোপলিটন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৩ জন জীবাণুবাহক চিহ্নিত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৪টি নমুনার মধ্যে শহরের একটিতে করোনাভাইরাস পাওয়া যায়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ২ জনের নমুনা পরীক্ষা করা হলে একটির পজিটিভ রেজাল্ট আসে। বেসরকারি পরীক্ষাগারগুলোর মধ্যে শেভরনে ৪৮ জনের নমুনায় শহরের একজন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮ জনের নমুনায় একজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।
এছাড়া, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ২২, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪, এপিক হেলথ কেয়ারে ৩০ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৩টি নমুনা পরীক্ষার জন্য আসে। পাঁচ ল্যাবে ১০৫টি নমুনারই নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, মেট্রোপলিটন হাসপাতালে ৫ দশমিক ৬৬ শতাংশ, চমেকহা’য় ২৫, আরটিআরএলে ৫০, শেভরনে ২ দশমিক ০৮, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২ দশমিক ৫০, এবং বিআইটিআইডি, ইম্পেরিয়াল হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ০ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...