মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আইস ফ্যাক্টরি রোডে ১৬৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে

- Advertisement -
Single page 1st Paragraph

দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক আয়োজিত গণশুনানিতে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিচ্ছেন এক কর্মকর্তা এ মর্মে একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূ-সম্পতি বিভাগ।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৬৮ টি অবৈধ সেমি পাকা ঘর, দোকান, ৩ টি বসতি কলোনী উচ্ছেদ ৬৪ জন দখলদারকে বিতাড়িত করে শূন্য দশমিক ২৪ একর জমি উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ৩ আগস্ট দুদকের গণশুনানিতে অভিযোগ উঠে, আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে কলোনীতে বাসা নম্বর টি/৭৫ সংলগ্ন এলাকায় গড়ে তোলা হয়েছে বেশ কিছু অবৈধ দোকান পাট ও বাসা বাড়ি। যা ভাড়া দিয়ে ফায়দা লুটছেন রেলওয়ের হিসাব রক্ষক (পাহাড়তলী/সংস্থাপন) মো. শাহাদাত হোসেন রুমেল। এ অভিযোগের প্রেক্ষিতে আইসফ্যাক্টরী রোডে অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ১৬৮টির বেশি কাঁচা ও সেমিপাকা ঘর উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের হিসাব কর্মকর্তা রুমেলসহ প্রায় ৬৪ জন অবৈধ দখলদার বিতাড়িত করেছে ভূ-সম্পত্তি বিভাগ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম-৪ আসনে। ফলে এ আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, ‘কর্ণফুলী নদীর দক্ষিণ (বাম) তীরে নগর সমপ্রসারণের পথে সকল বাধা অপসারণ করা হবে। ৫১০টি...

সর্বশেষ

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন...

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ...

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০...

সেন্ট মার্টিনে গভীর সমুদ্রে ভাসমান বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে...