সোমবার, ২৯ জুন ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বিভিন্ন অনাকাঙ্ক্ষিত আচরণ সঠিক উপায়ে কাঙ্খিত আচরণে নিয়ে আসার জন্য আমাদেরকেই উদ্যোগী হয়ে বিভিন্ন স্বীকৃত কৌশল অবলম্বন করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা ব্যক্তিকে বোঝার জন্য সবচেয়ে জরুরি তার সমস্যা কিংবা অক্ষমতাগুলো বোঝার চেষ্টা করা। তাদেরকে বুঝতে হলে প্রথমে অভিভাবকদের এ বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে এবং ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। যোগাযোগ, সামাজিক আচরণ ইত্যাদির পাশাপাশি তাদের থিওরি অব মাইন্ড থাকে না। এই দক্ষতার অনুপস্থিতির কারণেই বিভিন্ন ভাবগত বিষয়গুলো বুঝতে তারা সাধারণত অক্ষম হয়। তাই সময় থাকতেই এইসব ব্যাপারে অভিভাবকদের সচেতন ও সতর্ক থাকতে হবে।
আওয়ার ব্ল্যাসড চাইল্ড এর আয়োজনে এবং এটি এম কন্সট্রাকশনের সহযোগিতায় আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের আচরণগত সমস্যার নানাদিক নিয়ে ট্রেনিং ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন।
শনিবার (১৩ আগস্ট) প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ার ব্ল্যাসড চাইল্ড এর অ্যাডমিন জিনাত রহমান।
গ্রুপ অ্যাডমিন রাজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ডা. বাসনা মুহুরি, আওয়ার ব্লাসড চাইল্ডের মডারেটর সালমা নূর, নাহিদা খানম এবং দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম।
এতে প্রিয়াংকা চৌধুরী, জুলফিকার আহমেদ, হাসিনা আফরোজ, সুচরিতা রিতু, সুমাইয়া আজাদ, ফারিয়া মুন জারিন, সুচিত্রা বিশ্বাস, মিশকাত খাঁন, উম্মে আসমা, তাহমিনা জেরিন, জাহিদা ইয়াসমিন, উম্মে হাবিবা, ফরিদা ইয়াসমিন, আশুতোষ বড়ুয়া, মনিশা সেনগুপ্তা, বিউটি বড়ুয়া’সহ অনেক অভিভাবক,বিশেষ শিশু এবং প্রফেশনালরা উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সর্বশেষ

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...