শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

দুই দিনের ব্যবধানে পাম অয়েলের দাম বেড়েছে ৩০০ টাকা, চিনিতে দুইশ টাকা গমে বেড়েছে দেড়শ টাকা

সপ্তাহ জুড়ে তেল চিনি গমে অস্থিরতা খাতুনগঞ্জে

ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে ভোগ্যপণ্যের দাম বাড়ছে দাবি ব্যবসায়ীদের

- Advertisement -
Single page 1st Paragraph

নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে দেশে ভোগ্যপণ্যের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে। সপ্তাহের শুরুতেই ভোজ্য তেল, চিনি ও গমের দাম বেড়েছে হু হু করে। অস্থিরতার কারণে বুধবার ভোজ্য তেল ও চিনির বাজার চলে মধ্যরাত পর্যন্ত। দুই দিনের ব্যবধানে বৃহস্পতিবার প্রতিমণ ভোজ্যতেলে ৩শ টাকা, চিনিতে দুইশ টাকা এবং গমে প্রায় দেড়শ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম উর্ধ্বমূখীতার কারণে ভোগ্যপণ্যের দাম বাড়ছে। ডলারের দাম নিয়ন্ত্রণ করা গেলে পণ্যের দাম কমার সম্ভাবনা নেই।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে বুকিং রেট উঠানামার কারণে গত কয়েক মাস ধরে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা চলছে। বিশেষ করে ইন্দোনেশিয়া ক্রুড পাম অয়েল রপ্তানি বন্ধ করে দিলে বিশ^বাজারে অস্থিরতা শুরু হয়। বাংলাদেমে পাম অয়েলের বাজার প্রতিমণ ৬ হাজার টাকা ছাড়িয়ে যায়। পরবর্তীতে ইন্দোনেশিয়া রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে স্বাভাবিক হতে থাকে ভোজ্যতেলের বাজার। বিশেষত গত সপ্তাহে পাম অয়েলের দাম সাড়ে চার হাজার থেকে ৪৭শ টাকায় নেমে আসে। কিন্তু গত দুই দিনে আবার বেড়েছে পাম অয়েলের দাম।
খাতুনগঞ্জে দুই দিন আগে সিটি গ্রুপের পাম অয়েল ৪৭শ টাকায় বিক্রি হলেও বুধবার রাতে ৫১০০ টাকা পর্যন্ত দাম উঠে। অন্যদিকে এস আলম গ্রুপের পাম অয়েল দুইদিন আগে ৪৬৫০ টাকা থেকে বেড়ে ৪৯৫০ টাকায় দাঁড়িয়েছে।
এদিকে ভোজ্য তেলের পাশাপাশি চিনির দামও বেড়েছে। গত কয়েকমাস ধরে খাতুনগঞ্জে প্রতিমণ চিনি ২৬শ থেকে ২৮শ টাকায় বেচাকেনা হয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে গত দুইদিনে চিনির দাম ছাড়িয়েছে মণপ্রতি তিন হাজার টাকা। খাতুনগঞ্জের ডিও ব্যবসায়ী আবু তাহের বুধবার রাত সাড়ে ১০টায় বলেন, একদিন আগেও প্রতিমণ পাম অয়েল ছিল ৪৭শ টাকা। আজকে ৫ হাজার ১শ টাকা। চিনির দামও বেড়েছে। ২৮শ ৫০ টাকার চিনি আজকে ৩ হাজার ৫০ টাকা। হঠাৎ করে হু হু করে দাম বাড়ছে। বাজার গরম, তাই আজকে রাত ১০টা পর্যন্ত ডিও কেনা বেচা হয়েছে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় এস আলম গ্রুপের চিনি প্রতিমণ ৩ হাজার টাকা, সিটি গ্রুপের চিনি ৩০৫০ টাকা এবং মেঘনা গ্রুপের ফ্রেশ ব্রান্ডের চিনি বিক্রি হয়েছে ৩০৩০ টাকায়। খাতুনগঞ্জের চিনির আড়তদার ব্যবসায়ী ইমাম শরীফ ব্রাদার্সের পরিচালক ছৈয়দুল ইসলাম বৃহস্পতিবার বলেন, ৯০ টাকার ডলার এখন ১২০ টাকা। চিনির (কাঁচামাল) আসে বিদেশ থেকে আমদানি হয়ে। যে কারণে ডলারের সাথে সামঞ্জস্য করে শুধু চিনি নয়, সব পণ্যের দাম বাড়ছে। তাছাড়া মিলগুলোতে বর্তমানে চিনির মজুদও কম। তাই গত দুয়েকদিন ধরে চিনির দাম বাড়ছে।
তাছাড়া রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে গম নিয়ে সারাবিশে^র মতো বাংলাদেশেও অস্থিরতা শুরু হয়। গত এপ্রিল থেকে গম নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে মাতামাতি শুরু হয়। তবে যুদ্ধ পরিস্থিতিতেও রাশিয়া-ইউক্রেন যৌথ সমঝোতার মাধ্যমে ইউক্রেন খাদ্যশস্য ও ভোজ্যতে রপ্তানি শুরু করলে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব তৈরি হয়। কমতে থাকে গমের বুকিং রেটও। কিন্তু খাতুনগঞ্জের বাজারে তার উল্টোচিত্র দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন আান্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও ডলারের দাম বেশি হওয়ার কারণে গমের দাম কমছে না। গত দুই দিনে গমের দাম বেড়েছে প্রতিমণে দেড়শ টাকা।
খাতুনগঞ্জের গম ব্যবসায়ী আবু তৈয়্যব বলেন,‘বাজারে নরম গমের চাহিদা বেশি। নরম গম আসে ভারত ও রাশিয়া থেকে। এখন বাজারে রাশিয়ান গম নেই। ইন্ডিয়ান গম থাকলেও দাম বাড়ছে। বুধবার ইন্ডিয়ান গম প্রতিমণ ১৬১০ টাকা পর্যন্ত দাম উঠেছে। দুইতিন দিন আগেও এ গমের দাম ছিল ১৪৬০ টাকা।’ এ ব্যবসায়ী বলেন, ‘প্রতিদিন ডলারের দাম বাড়ছে। আজকে ১১৯ টাকা পর্যন্ত ডলারের দাম উঠেছে। তেল-চিনি-গমের বাজার আন্তর্জাতিকভাবে উঠানামা করছে। ডলারের দাম ঊর্ধ্বমুখী থাকার কারণে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও আমাদের দেশে পণ্যের দামও বাড়ছে।’
খাতুনগঞ্জের আরএম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী আলমগীর পারভেজ বলেন, ‘কোনভাবেই বাজারে ডলারের দাম কমছে না। বর্তমানে যেসব এলসি হচ্ছে, সেগুলোর জন্য বাইরে থেকে ডলার কিনে আমদানিকারকরা এলসি খুলছেন। খাতুনগঞ্জ পাইকারি বাজার হলেও এখানকার ভোগ্যপণ্যের দাম আন্তর্জাতিকভাবে সম্পৃক্ত। এখন ডলারের দাম বাড়তি থাকার কারণে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়ছে। পণ্যের দাম বাড়ছে। ডলারের দাম নিয়ন্ত্রণ করা না গেলে বাজার আরও বাড়তে পারে বলে মনে করেন তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...