সোমবার, ২৯ জুন ২০২৬

কক্সবাজারে কটেজে টর্চার সেলে ব্ল্যাকমেইল করা চক্রের ২ হোতা আটক

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার এলাকার শিউলি কটেজ থেকে জিম্মি অবস্থায় ৪ পর্যটক উদ্ধারের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম খানঘোনা এলাকার নুরুল আজিমের ছেলে রাশেদুল ইসলাম (২৫) ও পূর্ব বামনপাড়া এলাকার আবদুস সালামের ছেলে মো. সাকিল (২২)।

শনিবার (১৩ আগস্ট) রাতে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। ট্যুরিস্ট পুলিশ দাবি করছে, শিউলি কটেজে পর্যটক জিম্মি করার ঘটনা তারা জড়িত।

জানা গেছে, কটেজ জোনের শিউলি কটেজে ৪ জন পর্যটককে অপহরণ করা হয়। সেখানে তাদের নির্যাতন করে টাকা দাবি করা হয়। পরে ৭ আগস্ট ট্যুরিস্ট পুলিশ ওই কটেজে অভিযান চালিয়ে জিম্মি অবস্থায় ৪ পর্যটককে উদ্ধার করে। এই ঘটনায় পরে ৯ আগস্ট নির্যাতনের শিকার আব্দুল্লাহ আল মামুনের বাবা মো. বেলাল আহমেদ বাদি হয়ে ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারের পর সংবাদ সম্মেলনে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম শিউলি কটেজকে টর্চার সেল বলে দাবি করেছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দু’জনই শিউলি কটেজ পরিচালনার সঙ্গে জড়িত। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সহজ সরল ট্যুরিস্টদের বিভিন্ন দালালদের মাধ্যমে ওই কটেজে নিয়ে গিয়ে নারী ও মাদক দিয়ে ব্ল্যাকমেইল করে। তারা পর্যটকদের আপত্তিকর ছবি ধারণ করে রাখে এবং ভয়-ভীতি দেখায় যে- কোথাও অভিযোগ দিলে সেই ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। যার কারণে ভুক্তভোগীরা কেউ অভিযোগ দেয় না।

তিনি বলেন, তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে কাউকেই ছাড় দেওয়া হবে না।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...