রাঙ্গুনিয়ার ৪ হোটেলকে নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদাল। এসময় নোংরা পরিবেশে খাবার তৈরি এবং হোটেলের নিবন্ধন সনদ না থাকায় হোটেলগুলোকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান ও দোভাষী বাজার এলাকার এসব হোটেলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।
অভিযানে চন্দ্রঘোনা বাজার এলাকার নিউ আজমীর হোটেলকে ১৫ হাজার টাকা, হা-মীম হোটেলকে ২০ হাজার টাকা, খাজা হোটেলকে ১৫ হাজার টাকা ও দোভাষী বাজার এলাকার নিউ সাদিয়া হোটেলকে ৩ হাজার টাকাসহ ৪টি মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব হোটেলকে ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ থেকে নিবন্ধন সনদ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ৪টি মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

