মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে চুয়েটে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নতুন ভবনের তৃতীয় তলায় ‘বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা কর্ণার’-এ উক্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।  রবিবার( ১৪ই আগস্ট )২০২২ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় তিনি উক্ত প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, লাইব্রেরিয়ান জনাব মো. আব্দুল খালেক সরকার, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ও সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান, ডেপুটি লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ নাসিরুজ্জামান, উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ এমরানুল হক, সহকারী পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাসের উপর আলোকচিত্র, ১৫ আগস্টের ঘটনার তথ্যচিত্র এবং এ সংক্রান্ত ২৯টি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরিতে উন্মুক্ত থাকবে।

চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এ সময় এ সময় শোকাবহ আগস্টে জাতির পিতাসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু একটি দর্শন, বঙ্গবন্ধু একটি সংগ্রামের ইতিহাস। ১৫ই আগস্টের ন্যাক্কারজনক ঘটনা বাঙালির জন্য জঘন্যতম কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধুর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস ও শোকাবহ আগস্টের ভয়াবহতা সর্ম্পকে আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে। সে লক্ষ্যেই আমরা বঙ্গবন্ধুকে নিয়ে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি।

ইমা

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...