রবিবার, ২৮ জুন ২০২৬

কর্ণফুলীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে নালার পানি চলাচল নিয়ে কথা কাটাকাটির জের ধরে মো.নুরুল আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ। জাহাঙ্গীর আলম ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে।

জানা যায়, বুধবার (১০ আগস্ট) নালার পানি চলাচলের বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ৭টায় জুলধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজেরা কামাল জামে মসজিদ এলাকায় মো.নুরুল আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। তার ভাই মো. আবছার বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, হত্যাকাণ্ডের পর জাহাঙ্গীর পালিয়ে ঢাকায় যান। শুক্রবার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জাহাঙ্গীরের স্বীকরোক্তি মোতাবেক ঘটনার সময় ব্যবহৃত ধারালো রামদা ঘটনাস্থল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করে জব্দ করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়।

জেবি

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...