রবিবার, ১৪ জুন ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে রামগড় চা বাগান শ্রমিকদের কর্মবিরতি

- Advertisement -
Single page 1st Paragraph

চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন রামগড় চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার থেকে এ কর্মসূচি চলমান রয়েছে। শ্রমিকদের দাবি, চুক্তি অনুযায়ী শিগগিরই মজুরি ৩শ টাকায় বৃদ্ধি করতে হবে। বর্তমানে ১শ ২০টাকা পাচ্ছেন তাঁরা। চা বাগান পঞ্চায়েত কমিটি ও চা শ্রমিকদের আয়োজনে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে, ১১,আগষ্ট বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও কর্মবিরতি শেষে চা কারখানা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শ্রমিকরা ফেনী-রামগড় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।

শ্রমিক নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার তুলনায় বেতন বাড়েনি । চা-শ্রমিকদের বর্তমান মজুরি ১২০ টাকা। চা-শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ডিসেম্বর ‘২১ । সিদ্ধান্ত হয় শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার । কিন্তু দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আন্দোলনে নেমেছেন। দ্রুততম সময়ের মধ্যে দাবি মানা না হলে বাগানে অচলাবস্থা সৃষ্টির হুঁশিয়ারি দেন চা-শ্রমিক নেতৃবৃন্দ ।

সমাবেশে বক্তব্য দেন, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব মুন্ডা, শ্রমিক যুব পরিষদ নেতা জয় চন্দ্র দে, বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সাধরণ সম্পাদক মিন্টু চন্দ্র দে , চা শ্রমিক চট্টগ্রাম ভ্যালির সাধরণ সম্পাদক যতন কর্মকার প্রমুখ।

ইমা

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...