যে বিদ্যালয়ে পড়ত শ্রাবণ সে বিদ্যালয়ের গেইট ভেঙ্গে মায়ের সামনেই প্রাণ গেল শিশু শ্রাবণ দেওয়ানের(৬)।
বুধবার (১০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। শ্রাবণ দেওয়ান খাগড়াছড়ি পৌরসভার নারায়ণ খাইয়া পাড়ার প্রণয় দেওয়ানের ছেলে ও খাগড়াছড়ি সদর উপজেলার খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে প্রবেশ করার সময় হঠাৎ স্কুলের গেইট ভেঙে তার শরীরের উপরে পড়ে। পরে লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক আমাদের ফোন করে বিষয়টি অবগত করেছেন। আমরা স্কুল পরিদর্শন করেছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। যদি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইমা

