রবিবার, ২৮ জুন ২০২৬

হামজারবাগে মিছিল থেকে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর হামজারবাগ সঙ্গীত সিনেমা হল মোড়ে মিছিল করার সময় পুলিশ ধাওয়া দিয়ে ৫ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আজিম (২৭), হাফেজ মো. মঞ্জুর আলম (২৩), মো. মকবুল হোসাইন (৩৪), মো. রোকন উদ্দিন (৪৫) ও আব্দুল বারেক প্রকাশ ছোটন (২৬)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন মজুমদার বলেন, জামায়াত-শিবিরের এজাহারভুক্ত ও পলাতক আসামিরা হামজারবাগ সঙ্গীত সিনেমা হল মোড়ে পাকা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুরের চেষ্টা ও যানবাহন চলাচল বন্ধ করে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চালায়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় ৫ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...