ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন-গণশুননী ব্যাতিরেকে রাতের আঁধারে আকস্মিক জালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দূর্বল চিত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে তিনি অবিলম্বে জালানীমূল্যের পূনর্মূল্যায়ন করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যথায় আগামী নির্বাচনে জনগণ সরকারকে লালকার্ড দেখাবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। রাসেদুল ইসলাম রাসেদ বলেন-আকস্মিক জালানির মূল্যবৃদ্ধিতে পরিবহন সেক্টরে অবাঞ্ছিত নৈরাজ্য সৃষ্টিসহ নিত্য পন্যের বাজারে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তাতে জনমনে ক্রমশঃ ক্ষোভের সঞ্চার হচ্ছে। এইচ এম মুজিবুল হক শাকুর বলেন- আইএমএফ এর নিকট দাসখত দিয়ে ঋণগ্রহন সরকারের নৈতিকস্খলন বলে মন্তব্য করেন। এমনকি যা দেশের জনগণের সাথে বেঈমানীর নামান্তর।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে রবিবার( ৭ আগস্ট )বিকেল ৫টায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ হাসমত আলী তাহেরী, আলহাজ্ব মুহাম্মদ নাছির উদ্দিন, লায়ন মুহাম্মদ এমরান, এম নুরুল আবছার, কাউসারুল ইসলাম সোহেল, শহিদুল ইসলাম, শিহাব উদ্দিন ও আবুল হাসেম রাসেদ প্রমূখ।
ইমা

