বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের উপস্থিতি ৮০ শতাংশ এবং ‘খ’ গ্রুপের উপস্থিতি ৭১ শতাংশ

চুয়েটে প্রকৌশল গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রকৌশল গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার(৬ই আগস্ট ), ২০২২ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা থেকে একযোগে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ ৯৩১টি আসনের বিপরীতে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৫৭৬ জন উপস্থিত ছিলেন এবং ১ হাজার ৯০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘ক’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৮০ (৭৯.৯৩) শতাংশ। অন্যদিকে ‘খ’ গ্রুপে ৭৩৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫২৩ জন উপস্থিত ছিলেন এবং ২১৪ জন অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘খ’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৭১ (৭০.৯৬) শতাংশ। প্রসঙ্গত, ‘ক’ গ্রুপ এবং ‘খ’ গ্রুপের সকল পরীক্ষার্থী একইসাথে ‘ক’ গ্রুপের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তবে ‘ক’ গ্রুপের সকল পরীক্ষার্থী ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করেন না।

এদিকে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকাল ১০.৩০ ঘটিকায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও লোকাল ভর্তি কমিটির সভাপতি চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার গঈছ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী এবং ‘খ’ গ্রুপের (মুক্তহস্ত অঙ্কন) পরীক্ষা দ্বিতীয় পর্বে দুপুর ১২.৪৫ ঘটিকা থেকে ১.৪৫ ঘটিকায পর্যস্ত এক ঘণ্টাব্যাপী একটানা পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ রয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১০৬৫টি এবং রুয়েটের ১২৩৫টি সর্বমোট ৩২৩১টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...