সোমবার, ২৯ জুন ২০২৬

পুলিশের ধাওয়া খেয়ে বাসের নিচে পড়ে প্রাণ হারাল সিএনজিচালক নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মো. কোরবান আলী (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। এসময় গাড়িতে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩ আগস্ট) সকালে পৌরসভার নুনাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরবান আলী সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইয়াকুবনগর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

জানা গেছে, বুধবার সকালে সীতাকুণ্ড থেকে ঢাকামুখী মহাসড়কে একটি সিএনজি অটোরিকশা নুনাছড়া এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশের একটি দল গাড়িটি থামার জন্য সংকেত দেয়। সিএনজিচালক তার গাড়িটি ঘুরিয়ে সীতাকুণ্ড অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ঢাকামুখী একটি দ্রুতগামী বাস গাড়িটি চাপা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক নিহত হন। ৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ থামার জন্য সংকেত দেয়। কিন্তু চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দ্রুতগতিতে আসা একটি বাসের নিচে পড়ে যায়। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। আজ রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায়...

সর্বশেষ

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...