মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে মডার্না ও সিনোফার্মের টিকা দেয়া বন্ধ রেখেছে স্বাস্থ্য বিভাগ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে মডার্না ও সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্যবিভাগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে মজুত শেষ হয়ে যাওয়ায় চট্টগ্রাম নগরীতে মডার্না ও সিনোফার্মের টিকাদান বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) ভোর থেকে বিভিন্ন কেন্দ্র ও হাসপাতালে টিকা দিতে গিয়ে ফিরে আসতে হয়েছে শত শত টিকা প্রত্যাশিদের। তবে শুধুমাত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু রয়েছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ ও উপজেলা পর্যায়ে সিনোফার্মের প্রথম ডোজ।চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তানজিম বিষয়টি জানান।
তিনি বলেন, জেনারেল হাসপাতালে করোনা টিকা কার্যক্রমে মডার্না ও সিনোফার্মের টিকার প্রথম ডোজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে অক্সেফোর্ড অ্যাস্ট্রেজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের টিকা যথারীতি চলবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, মডার্নার টিকার মজুদ শেষ হওয়ায় আপাতত টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। টিকা পাওয়া সাপেক্ষ টিকা কার্যক্রম আবারও চালু করা হবে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মডার্না ও সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলেও যারা এসএমএস পেয়েছে তারা সবাই বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। যারা এসএমএস পাননি অথবা ডিলিট হয়ে গেছে তারা আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। তবে উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকাদান কর্মসূচি অব্যাহত আছে।
জানা গেছে, নগরীর সবকটি টিককেন্দ্রে টিকা কার্যক্রম বন্ধ থাকলেও উপজেলাগুলোতে আরও কয়েকদিন চলবে টিকা কার্যক্রম।
এদিকে টিকা কার্যক্রম বন্ধের ঘোষণার পরও বৃহস্পতিবার (১২ আগস্ট) জেনারেল হাসপাতালে সামনে ভিড় করেন শতাধিক মানুষ। তাদের দাবি, কোনোর রকম নির্দেশনা না দিয়েই হুট করেই বন্ধ করে দিয়েছে টিকা কার্যক্রম। এছাড়া টিকা বন্ধের ব্যাপারে কোনো প্রচারনাও ছিল না বলে অভিযোগ টিকা গ্রহীতাদের।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, আমাদের হাতে কিছু টিকা মজুদ রয়েছে। যা দিয়ে আজ টিকা কার্যক্রম চালানো যাবে। তবে আগামীকাল থেকে বন্ধ থাকবে টিকা কার্যক্রম। তিনি কোভিশিল্ডের টিকার দ্বিতীয় ডোজ চালু থাকবে বলে জানান।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...