বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা জের

চবির শাটল ট্রেনের দুই চালক অপহরণ!

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনের দুই চালককে (লোকোমাস্টার) অপহরণ করা হয়েছে।এই অপহরণের অভিয়োগ উঠেছে ছাত্রলীগের পদবঞ্চিত একাংশের বিরুদ্ধে।

সোমবার (০১ আগস্ট) সকালে বটতলী রেলস্টেশন থেকে ছেড়ে আসা সকাল সাড়ে ৭টার ট্রেন ঝাউতলা স্টেশনে এসে পৌঁছালে সেখান থেকে শাটলের দুই চালককে অপহরণ করা হয়।

অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। তিনি বলেন, সকালে ঝাউতলা স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের লোকোমাস্টারকে অপহরণ করা হয়েছে বলে জেনেছি। ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়েই এই ঘটনা ঘটেছে। আন্দোলনরতরা তাদের দাবি দাওয়ার জন্য লোকমাস্টারকে নিয়ে গেছে। আমরা আন্দোলনরতদের সঙ্গে কথা বলছি।

তিন বছর পর রোববার মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটিতে পদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেতা-কর্মীদের মাঝে। ক্ষোভে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন পদবঞ্চিতরা। অভিযোগ উঠেছে শাটলের ড্রাইভারকে অপহরণ করেছেন তারা।

এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কমিটির অনুমোদন দেন। তবে ঘোষিত কমিটিকে অবৈধ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রপের একাংশের নেতা-কর্মীরা। যার ফলে ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি কোনো শিক্ষক বাস ও শাটল ট্রেন। রোববার (৩১ জুলাই) রাত ২টায় প্রধান ফটকে তালা দেন তারা। এখনো প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন নেতা-কর্মীরা।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...