রবিবার, ৩ মে ২০২৬

ফটিকছড়িতে ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক মাদক কারবারী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আফিম ও ফেন্সিডিলসহ মো. জয়নাল (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সোয়া ৮ টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের আকবর পাড়া থেকে তাকে আটক করা হয়।

মো. জয়নাল, ভূজপুর থানার অলিপুর এলাকার মৃত আবু আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, এক মাদক ব্যবসায়ী সিএনজি অটোরিকশায় করে মাদকের একটি বড় চালান নিয়ে নারায়নহাট ইউনিয়নের আকবর পাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নালকে আটক করা হয়। এসময় সিএনজি অটোরিকশার চালকের সিটের নিচ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও একটি কালো পলিথিনের ভিতর থেকে ৫ শত ৩০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা। আজ বিমানবন্দরের জনসংযোগ...

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন...

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সৃষ্টিশীল এবং মানবিক কর্মকাণ্ডসমূহ অত্যন্ত প্রশংসনীয় -প্রতিমন্ত্রী মীর হেলাল এম.পি

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই- মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক আওলাদে রাসুল (দ.) গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী...

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার...

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি)...

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সৃষ্টিশীল এবং মানবিক কর্মকাণ্ডসমূহ অত্যন্ত প্রশংসনীয় -প্রতিমন্ত্রী মীর হেলাল এম.পি

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই- মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক আওলাদে...

দেড় ঘণ্টার বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম

শেষ বিকেলে দেড় ঘণ্টার বৃষ্টিতে বন্দর নগরীর প্রবর্তক মোড়,...

সীতাকুন্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে...

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার...