চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আহম্মদ শফি (৪৯) নামে ১৫ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফি আমিরাবাদ দর্জি পাড়া এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আহম্মদ শফির বিরুদ্ধে ১৫টি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার মধ্যে ২টি মামলায় ১ বছর করে সাজা ও আর ২টি মামলায় ৬ মাসে সাজা হয়েছে। বাকি ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
লোহাগাড়া থানার ওসিমুহাম্মদ আতিকুর রহমান জানান, সিএমপির সহযোগিতায় চট্টগ্রাম শহর থেকে আহম্মদ শফি নামে ওই আসামিকে গ্রেপ্তার করে করা হয়েছে।

