বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী কেনিয়া।আজ দুদেশের মধ্যে অনুষ্ঠিত সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা ।এ সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর একটি হলো নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক বিষয়ে। অপরটি দুই দেশের কূটনীতিকদের দক্ষতা উন্নয়নে উভয় দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে নিয়মিত যোগাযোগ ও প্রশিক্ষণ বিষয়ে।
রোববার (২৪ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও কেনিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এর আগে সেখানে বাংলাদেশ ও কেনিয়ার প্রতিনিধিদলের বৈঠক হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। তিনি বলেছেন, ‘কেনিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই আমরা। উভয় পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারকও সই হয়েছে।
কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বাংলাদেশের ব্যবসায়ীরা কেনিয়ায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুযোগ নিতে পারেন। দুই দেশের মধ্যে আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়বে।’
ইমা

