সোমবার, ২৯ জুন ২০২৬

গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের লিখিত প্রস্তাবনা দিলেন সাংবাদিক নেতৃবৃন্দ

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সচিব মো. মকবুল হোসেনের কাছে গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল ইসলাম মিঠু, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শহীদুল হক জীবন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান ও বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি স্বপন খন্দকার প্রস্তাবনাটি মন্ত্রী ও সচিবের হাতে তুলে দেন।
মন্ত্রণালয় প্রস্তাবনাটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠাবে। পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় সংবাদপত্রের প্রচার সংখ্যা বাস্তবতার নিরিখে নির্ধারণ, সাংবাদিকদের তথ্য অধিদফতরের অ্যাক্রিডেটেশন কার্ড প্রদানের ক্ষেত্রে যথার্থতা বিচার এবং নবম ওয়েজবোর্ডের প্রয়োজনীয় সংশোধন বাস্তবায়ন করার দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলে ধরেন। মন্ত্রী ড. হাছান মাহমুদ দাবিগুলো দ্রুত পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...