বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে ৫৮৭ পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে তৃতীয় পর্যায়ে সরকারি টাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর পাবে ভূমি ও গৃহহীন ৫৮৭ পরিবার । বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর বরাদ্দের কার্যক্রম উদ্বোধন করবেন।

বুধবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এ তথ্য জানান।

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ১০টি, বোয়ালখালীতে ১৫টি, চন্দনাইশে ১৫টি, সাতকানিয়ায় ২০টি, লোহাগাড়ায় ৫১টি, বাঁশখালীতে ১৫টি, হাটহাজারীতে ৬০টি, ফটিকছড়িতে ১০০টি, আনোয়ারায় ১০০টি, মীরসরাইয়ে ১০৯টি, রাউজানে ৫৪টি এবং সীতাকুণ্ডে ৩৮টি ভূমি ও গৃহহীনদের এসব ঘর দেওয়া হবে। এছাড়াও চট্টগ্রাম জেলার পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়াসহ চার উপজেলাকে হালনাগাদ যাচাই-বাছাই করা তথ্য উপাত্তের ভিত্তিতে প্রধানমন্ত্রী ২১ জুলাই ভূমি-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।

জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার চরগোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের জন্য প্রথম গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন। আগামীকাল দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জাতির পিতার এই স্বপ্ন পূরণের লক্ষ্য প্রধানমন্ত্রী ২৬ হাজার ২২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামের চার উপজেলাকে ২১ জুলাই ভূমি ও গৃহহীন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এইদিন সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেওয়া হবে। চট্টগ্রাম জেলায় ৫৮৭ পরিবার পাবে সরকারি টাকা নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর।

ইমা

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...