রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ি সদর সেনা জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা সুধন্য কার্বারী পাড়াস্থ তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ি সদর সেনাজোন। এ সময় প্রধান অতিথি হয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন। মঙ্গলবার (১৯জুলাই) সকালে তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে বিদ্যালয়ের প্রতিনিধি ও প্রধান শিক্ষক সূর্যলাল ত্রিপুরা ও শিক্ষকদের মাঝে ১৫টি হাই বেঞ্চ ও ১৫টি লো বেঞ্চ (১৫জোড়া)বেঞ্চ বিতরণ করা হয়।

জানা যায়, পিছিয়ে পড়া এলাকার ছেলেমেয়ের লেখাপড়ার সুবিধার্থে তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৭ সালে স্থাপিত হয়। এ বিদ্যালয়ে ৪জন শিক্ষক ক্লাস পরিচালনা করেন। শিক্ষার্থীর সংখ্যা প্রথম শ্রেণিতে ৪০জন, দ্বিতীয় শ্রেণিতে ১৯জন, তৃতীয় শ্রেণিতে ১৮জন, চতুর্থ শ্রেণিতে ২২জন ও পঞ্চম শ্রেণিতে ৭জন, মোট ১০৬জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন সূর্যলাল ত্রিপুরা, সহকারী শিক্ষক ভূবন মনি ত্রিপুরা, বাবলী ত্রিপুরা ও কৃতান্তি ত্রিপুরাসহ মোট ৪জন বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ বিদ্যালয়ে শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। আমাদের জন্য সরকারিভাবে সম্মানী ভাতা বা বেতন প্রদানের ব্যবস্থা করলে আমরা কিছুটা হলেও অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবো। তিনি স্কুল উন্নয়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইমা

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...