রবিবার, ১৪ জুন ২০২৬

আশ্রয়ণ প্রকল্প

পার্বত্য চট্টগ্রামে ঘর পাচ্ছেন ৯৯৮ পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের ২য় ধাপে পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবানে ভূমিহীন ও গৃহহীন ৯৯৮ পরিবার পাচ্ছে জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি-পাকা বসতঘর। মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় ৩য় পর্যায়ের (২য় ধাপে) সারাদেশে ২৬ হাজার ২’শ ২৯ ভূমিহীন ও গৃহীন এসব পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ পর্যায়ে প্রতিটি গৃহ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

সুত্র জানায়, এবার খাগড়াছড়ি পার্বত্য জেলায় ভূমিহীন ও গৃহহীন ৮৯২পরিবারের মাঝে জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি-পাকা গৃহ প্রদান করা হবে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

২য় পর্যায়ে খাগড়াছড়ি সদর উপজেলায় ৮৫ পরিবার, মহালছড়ি উপজেলায় ৩৬ পরিবার, দীঘিনালা উপজেলায় ১২০ পরিবার, পানছড়ি উপজেলায় ৭২ পরিবার, রামগড় উপজেলায় ৭৮পরিবার, গুইমারা উপজেলায় ৬৫টি পরিবার, মাটিরাঙ্গা উপজেলায় ২০০ পরিবার, মানিকছড়ি উপজেলায় ৬২পরিবার, লক্ষ্মীছড়ি উপজেলায় ১৭৪ পরিবার জমিসহ নতুন গৃহ পাবে। এ ৯ উপজেলা সর্বমোট ৮৯২পরিবারের মাঝে এ নতুন গৃহ হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসনের তথ্যানুযায়ী,খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯উপজলায় ইতিপূর্বে ৩হাজার ৫’শ ৮৯ গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। চলতি ২০২১-২০২২অর্থ বছরের ৩য় পর্যায়ে ১হাজার ৫’শ ৬ পরিবারের জন্য গৃহ নির্মানের বরাদ্দ পাওয়া গেছে। এরই মধ্যে ১ম পর্যায়ে ৪’শ ৯৮টি ও ২য় পর্যায়ে ৮’শ বিরানব্বই (৯২)পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। স্থিতি বা অবশিষ্ট ১’শ ১৬টি গৃহ নির্মাণের কাজ অতিদ্রুত সম্পন্ন করা হবে।

এছাড়া, রাঙামাটি পার্বত্য জেলায় এই ধাপে জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি-পাকা গৃহ পাচ্ছে ৩২টি পরিবার। মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সাইফুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমূখ।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কর্তৃক সারা দেশে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনের দিন ৩য় পর্যায়ে (২য় ধাপ) রাঙ্গামাটি জেলায় মোট ৩২টি ঘর আনুষ্ঠানিক ভাবে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। এর মধ্যে কাপ্তাই উপজেলায় ২৬টি, বরকল উপজেলায় ৫টি, নানিয়ারচর উপজেলায় ১টিসহ মোট ৩২টি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, বান্দরবান পার্বত্য জেলায় ভূমিহীন ও গৃহহীন ৭৪ পরিবারের মাঝে জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি-পাকা গৃহ প্রদান করা হবে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন এর আয়োজনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মঙ্গলবার (১৯ জুলাই) সকালে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় তিনি আরো বলেন,বান্দরবানে হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৩১২৫টি, তার মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ১ম পর্যায়ে ২১৩৪টি, ২য় পর্যায়ে ৫৬৪টি এবং ৩য় পর্যায়ে (১ম ধাপ) ২০৫টি গৃহ হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক আরো জানান, প্রত্যেক পরিবারের জন্য ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক বান্দরবানে যে ঘরগুলো দেয়া হচ্ছে সেগুলো যাতে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা পায়, সেজন্য জেলা প্রশাসনের কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করছে। এসময় তিনি আরো বলেন, ঘর নির্মাণে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না।

এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...