সোমবার, ২৯ জুন ২০২৬

দুপুরে কারাগারে, বিকালে জামিন

- Advertisement -
Single page 1st Paragraph

দীপ্ত টিভিতে সংবাদ পরিবশেন করায় আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় চ্যানেলটির মালিক ও কাজী গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসানসহ চারজনকে কারাগারে পাঠানোর ঘন্টা তিনেক পর এমডিকে জামিন দিয়েছেন চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল। তবে গ্রুপের অপর তিনজনকে কারাগারেই থাকতে হচ্ছে।

আজ সোমবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত দ্বিতীয় দফা শুনানি শেষে এ জামিন আদেশ দেন।

যদিও এরআগে দুপুর ১টার দিকে একই আদালত জাহিদ হাসানসহ দীপ্ত টিভির চার কর্মকর্তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে দীপ্ত টেলিভিশনে সংবাদ পরিবেশন করায় ছয় বছর আগে মামলাটি দায়ের করা হয়েছিল।

ওই মামলায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার শর্তে গত ৫ জুন উচ্চ আদালতে তাদের ছয় সপ্তাহের জামিন দিয়েছিলেন। মেয়াদ শেষে আদালতে হাজির হয়ে জামিন চাইলে সোমবার দুপুরে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

এরমধ্যে এই আদেশের ঘণ্টা তিনেক পর বিকেল ৫টার দিকে একই আদালতে শারিরীক অসুস্থতার কারণে দেখিয়ে জামিন চান দীপ্ত টিভির মালিক ও কাজী গ্রæপের এমডি কাজী জাহেদুল হাসান। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক বিষয়টি আমলে নিয়ে তার জামিন মঞ্জুর করেন। পাশাপাশি কারাগারে পাঠানোর আদেশ দেওয়া তিন আসামির জামিনের বিষয়ে আগামীকাল দিন ঠিক করে শুনানি স্থগিত করেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও আনিসুর রহমান।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন বলেন, ‘উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন শেষে আদালত চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে বিকেল ৫টার দিকে আদালত শুধুমাত্র কাজী গ্রুপের এমডিকে শারিরীক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন দেন। অন্য তিন আসামির বিষয়ে আজ শুনানির দিন ধার্য্য করেছেন।’

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে জড়িয়ে ‘মিথ্যা সংবাদ’ পরিবেশন করা হয়; এতে মন্ত্রী ও তার ছেলের সম্মানহানি হওয়ার অভিযোগ তুলে ২০১৬ সালের ৫ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় চকবাজার থানায় মামলাটি করা হয়।

মামলার বাদী সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। মামলায় দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রুনা আনসারীসহ সাত জনকে আসামি করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...