বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিশ্ব পরিস্থিতি বিবেচনায় প্রতিটি পর্যায়ে শুদ্ধাচার অতীব গুরুত্বপূর্ণ : তথ্য সচিব

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ বলেছেন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সরকারি বেসরকারি প্রতিটি পর্যায়ে শুদ্ধাচার অতীব গুরুত্বপূর্ণ। শুদ্ধাচার নিশ্চিত করতে হলে সর্বপ্রথমে আমাদের চরিত্র বদলাতে হবে। আমরা যদি কর্মক্ষেত্রে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তবেই শুদ্ধাচার নিশ্চিত হবে।
রোববার শুদ্ধাচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার এর সভাপতিত্বে এ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
তথ্য ও সম্প্রচার সচিব বলেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ক্রমবর্ধমান সম্প্রচার কার্যক্রমের কথা মাথায় রেখে কিভাবে স্বল্প পরিসরে সকলের অংশগ্রহণে সৃজনশীল মেধা কাজে লাগিয়ে প্রতিটি কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা চুড়ান্ত করতে তিনি এসময় কর্মকর্তাদের নির্দেশ দেন।
এর আগে সকালে সচিব বাংলাদেশ বেতার কালুরঘাট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বেতারের ঐতিহাসিক স্বাধীনতা কক্ষ, ট্রান্সমিটার কক্ষসহ সম্প্রচারের অন্যান্য কার্যক্রম পরিদর্শন শেষে কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...