সার্বিয়া থেকে বাংলাদেশে সমরাস্ত্র নিয়ে আসার সময় ইউক্রেনীয় একটি কার্গো উড়োজাহাজ গ্রিসে বিধ্বস্ত হয়েছে।শনিবার গভীর রাতে গ্রিসের উত্তরাঞ্চলের কাভালা শহরে বিধ্বস্ত ওই কার্গো উড়োজাহাজের আটজন ক্রুর সবাই মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি।রোববার সার্বিয়ার কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে উড়োজাহাজ বিধ্বস্তের তথ্য নিশ্চিত করে।
দুর্ঘটনাস্থলের ড্রোনে তোলা ছবিতে দেখা যায়, গ্রিসের কাভালা শহরের প্রত্যন্ত একটি এলাকার মাঠে আছড়ে পড়েছে অ্যান্তনোভ অ্যান-১২ কার্গো উড়োজাহাজটি।
গ্রিক কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজটিতে মোট ৮জন ক্রু ছিলেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ৮ ক্রুর সবাই ইউক্রেনের নাগরিক।সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সার্বিয়ার প্রতিরক্ষা কারখানার তৈরি সাড়ে ১১ টন পণ্য পরিবহন করছিল উড়োজাহাজটি।
গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, আন্তোনভ অ্যান-১২ মডেলের এই কার্গো প্লেনটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি। মাঝ আকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানালেও পরে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাষ্ট্রীয় টিভি ইআরটি জানায়, ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট গ্রিক বিমান কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি অবতরণের অনুমতি চাওয়ার পরেই বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার আগে আগুন জ্বলতে দেখা যায় এবং যাতে পরে বিস্ফোরণ ঘটে।
ইমা

