বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চবির ভর্তি পরীক্ষায় ফরম বিক্রি ১২ কোটি ২১ লাখ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে প্রথম বর্ষ স্নাতক ভর্তিতে ১ লাখ ৪৩ হাজার ৭২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। সে হিসেবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৯ জন ভর্তিচ্ছু।

সর্বমোট ১ লাখ ৫৯ হাজার ১০৪ জন শিক্ষার্থী আবেদন করলেও গত শুক্রবার রাত বারোটা পর্যন্ত টাকা জমা দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী।

প্রতিটি ফরমের মূল্য ৮৫০ টাকা হিসেবে মোট ১২ কোটি ২১ লাখ ৬৬ হাজার ২৫০ টাকার ভর্তি ফরম বিক্রি হয়েছে।

চবির আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মোট আবেদন করেছিলেন ১ লাখ ৫৮ হাজার ৪৯০ জন। টাকা জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৫ জন। ফি জমা না দেয়ায় বাকি ১৪ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

প্রতিটি ইউনিটের পরীক্ষার ১৫ দিন আগে থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি প্রক্রিয়া ও স্থান প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।

জেবি

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...