বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সবার মতামতের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে

- Advertisement -
Single page 1st Paragraph

সবার মতামতের ভিত্তিতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরুর প্রথম ধাপে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, অনিয়ম পেশি শক্তির প্রভাব কমতে পারে সব দল অংশ নিলে । দ্বাদশ নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক চলছে সেগুলো নিরসন হওয়া প্রয়োজন বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার আরো বলেন, একক ভাবে জয়ী হয়ে সরকার গঠন করবে সেটা গণতন্ত্র নয় বরং এর ফলে স্বৈরতন্ত্র মাথা চাড়া দিয়ে উঠে। রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবে সমঝোতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কারও এজেন্ডা বাস্তবায়ন করার মত মানসিকতা নির্বাচন কমিশনের নেই।

সকল দল সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। আগের জাতীয় নির্বাচনে নানা সমালোচনার দায় নতুন ইসি নিতে চায় না জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের সব দায় আমরা নেবো। তবে, স্পষ্ট করে জানাতে চাই, ২০১৪ ও ২০১৮ সালের দায় বর্তমান কমিশনকে দেবেন না।

এছাড়া সরকার সহযোগিতা না করলে নির্বাচনের পরিণতি ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন তিনি । হাবিবুল আউয়াল বলেন, আমরা সরকারের সাহায্য চাইবো। সহায়তা চাইবো। সরকার যদি সহায়তা না করে, তাহলে নির্বাচনের পরিণতি খুবই মন্দ হতে পারে।অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ যে গুরুত্বপূর্ণ, সে কথাও সিইসি বলেন।

জেবি

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...