রবিবার, ২৮ জুন ২০২৬

শেখ হাসিনা গণতন্ত্র, উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিবীণা : ড. হাছান মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতারের প্রেক্ষাপট বর্ণনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জাতি মনে করে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিবীণা। শেখ হাসিনার হারাবার ও পাওয়ার আর কিছুই নেই। তাঁকে ছাড়া বাংলাদেশের উপায় নেই। তাই তাঁকে আমরা কিছুতেই বঙ্গবন্ধুর মতো হারাতে চাই না। কারণ জাতির ভাগ্য পরিবর্তন ও উন্নয়নের শিখা অনির্বাণ রাখতে শেখ হাসিনাকে বারবার দরকার।

শনিবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার ১৫তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেনা সমর্থিত ১/১১ সরকারের সকল অন্যায়, অবিচার এবং দুর্নীতির প্রতিবন্ধক ছিলেন বলেই তাঁকে বিনা ওয়ারেন্টে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করা হয়েছিল এবং তাঁকে গ্রেফতারের মাধ্যমে গণতন্ত্রের পায়ে শেকল পরানো হয়।

মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের পর দলের অনেক বড় নেতা বেসুরে কথা বললেও বাংলাদেশের তৃণমূল স্তরের দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে ছিলেন বলেই তীব্র আন্দোলন ও প্রতিবাদের মুখে ১১ মাস পর ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে ১/১১ সরকার মুক্তি দিতে বাধ্য হয়, বলা চলে সেদিনই গণতন্ত্র মুক্তি পায়।

ড. হাছান মাহমুদ বলেন, দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের সুদৃঢ় ঐক্য ও সম্মিলিত শক্তির মাধ্যমে ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যাকেই নৌকা প্রতীক দেবেন তার বিজয় নিশ্চিত করে আবার জাতির হাল ধরার নেতৃত্ব শেখ হাসিনাকেই দিতে হবে ২০০১ সাল থেকে এবং ১/১১ সরকারের আগ পর্যন্ত বিএনপি যে সকল অপকর্ম, দুর্নীতি ও দুঃশাসন চালিয়েছে এবং হাওয়া ভবনে সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে যে লুণ্ঠন করেছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই পথ হয়তোবা এবার রুদ্ধ হবে’।

মন্ত্রী বলেন, অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদকারী বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনাকেই ১/১১ সরকার বানোয়াট-মিথ্যা এবং হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বেগম খালেদা জিয়ার আগেই তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করে। শেখ হাসিনাকে গ্রেফতারের আগের দিন তিনি হাসপাতালে অসুস্থ বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিনকে দেখতে গিয়েছিলেন, সাথে আমিও ছিলাম। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পান, বিএনপি নেতা ইকবাল হাসান টুকুর অপরাধে তার অসুস্থ কন্যাকে গ্রেফতার করা হয়েছে। এভাবেই সেই সময় স্বামীর অপরাধে স্ত্রীকে এবং পিতার অপরাধে কন্যাকে গ্রেফতার করা হচ্ছিল। শেখ হাসিনা এসবের তীব্র প্রতিবাদ করেছিলেন। কিন্তু বিএনপি বা অন্যরা এমনকি কথিত সুশীল সমাজও কোনো প্রতিবাদ করেননি। আজ বুঝতে কষ্ট হয় না সেদিন কেনো, কোন উদ্দেশ্যে ১/১১ সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করেছে। কারণ শেখ হাসিনাকে গ্রেফতার করা না হলে ১/১১ সরকারের অসৎ উদ্দেশ্যের নীলনকশা বাস্তবায়ন সম্ভব হবে না।

তিনি এ প্রসঙ্গে আরো উল্লেখ করেন, শেখ হাসিনা যখন সাব-জেলে ছিলেন তখন তিনি যখনই আদালতে আসতেন তখন তাঁকে কখনো মনমরা বা হতাশ দেখিনি। তিনি সবসময় চাঙ্গা ছিলেন এবং দলকে চাঙ্গা রাখার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। আরো স্পষ্ট বলতে চাই, তিনি বন্দি অবস্থায় দলকে ঐক্যবদ্ধ রেখে সংগঠিত করার লক্ষে অভাবনীয় ভূমিকা পালন করেছিলেন এবং তাঁর নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জিল্লুর রহমান সেদিন এক কঠিন দুঃসময়ে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন এবং শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে বেগবান করেছিলেন বলেই ১১ মাস পর শেখ হাসিনাকে মুক্তি দিতে ১/১১ সরকার বাধ্য হয়। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা। দল ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে নৌকার বিজয়ের ধ্বস কেউ ঠেকাতে পারবে না’ বলেন মন্ত্রী।

জেবি

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...