রবিবার, ২৮ জুন ২০২৬

পটিয়ার প্রতাপশালী নেতা পাগলা শামসুখ্যাত শামসুল আলম মাস্টার আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

সামরিক স্বৈরশাসক আমলে পটিয়ার দোর্দণ্ড প্রতাপশালী রাজনীতিক ‘পাগলা সামশু’ খ্যাত জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার মারা গেছেন। বুধবার (১৩ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য রাজনৈতিক কর্মী ও অন্ধভক্ত রেখে গেছেন। তিনি পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজার পাড়া এলাকার মরহুম আমিনুর রহমানের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি প্রথম ১৯৮৭ সালে অধুনালুপ্ত পটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পটিয়া পৌরসভা গঠিত হলে প্রথমে প্রশাসক নিযুক্ত হন। পরে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন জনপ্রিয় এই জাপা নেতা। সত্তর ও আশির দশকে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল ও পরে পটিয়ায় বাসদ প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোক্তা ছিলেন। এছাড়া প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করে গেছেন। নব্বইয়ের দশকে সাম্প্রদায়িক দাঙ্গার সময় সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম পাহারা দিয়েছেন।
শামসুল আলম মাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ২টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সামশু মাস্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম প্রমুখ।

ইমা

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...