মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিএনপির লাগাতার মিথ্যাচারের অংশ : হানিফ

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিএনপি’র মিথ্যাচারের অংশ।
তিনি আজ কুষ্টিয়ায় তাঁর বাসভবনে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুর্নীতি ও লুটপাটের অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, মিথ্যাচার ছাড়া তাদের কোন বক্তব্য নেই। কারণ তারা সরকারে থাকতে কোন সেক্টরেই উন্নয়ন করতে পারেনি।

বিএনপি নেতাদের উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, পদ্মা সেতু নির্মাণ, মানুষের মাথাপিছু আয় ৬শ’ থেকে ২৯শ’ ডলারে উত্তীর্ণ, মেট্টো রেল, ফোর-ফাইভ লেন সড়ক এইসব উন্নয়ন কিভাবে হলো?

হানিফ বলেন,‘সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডে বিএনপি’র গা জ্বালা করছে … এটার মধ্যে দিয়ে প্রমান হয় যে বিএনপি লাগাতার মিথ্যাচারই করছে’।
তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম এবং ড. ইউনূসের উন্নয়নবিরোধী কর্মকান্ডের কঠোর সমোচনা করেন।

হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেবরা ড. ইউনুসের সাথে তাল মিলিয়ে বলেছিলো পদ্মা সেতুতে দূর্নীতি হয়েছে। আন্তর্জাতিক আদালতের রায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুতে দূর্ণীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে।

সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের সত্যতা নেই। উন্নয়ন যতো হচ্ছে ততো জ্বালা বাড়ছে বিএনপির।

এই বিভাগের সব খবর

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে। কারণ, আমরা এখন আছি, পরে থাকব না। কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে। তিনি...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

সর্বশেষ

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে।...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...