রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জেনে নিন গরুর মাংস নরম করার ছয় উপায়

- Advertisement -
Single page 1st Paragraph

লাইফস্টাইল ডেস্ক : মুসলিমদের বেশিরভাগ মানুষেরই খাদ্য তালিকায় থাকে গরুর মাংস। তবে গরুর মাংস শক্ত হওয়ায় ঝটপট রান্না করা যায় না, সময় লাগে। ফলে অনেকে মনে করেন প্রেসার কুকার ছাড়া গরুর মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার কোনো উপায় নেই।

কিন্তু গরুর মাংসকে নরম ও দ্রুত সেদ্ধ করার বেশ কিছু সহজ পদ্ধতি রয়েছে। এ প্রতিবেদনে আলোচিত যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনি মাংসকে নরম ও দ্রুত সেদ্ধ করতে পারেন।

লবণ: মাংস রান্নর আগে লবণ দিয়ে মেখে এক থেকে দুই ঘণ্টা রেখে দিন। এরপর সব লবণ ধুয়ে ফলে রান্না করলে দ্রুত সেদ্ধ হবে। কিংবা মাংস রান্না করার সময় শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিলে মাংস সেদ্ধ হবে এবং রান্নাটা তাড়াতাড়ি হবে।

স্কোরিং: মাংস কতটুকু নরম হবে তা মাংসকে কিভাবে কাটা হচ্ছে তার ওপরও নির্ভর করে। মাংসকে নরম করতে মাংস কাটার একটি পদ্ধতি হচ্ছে, স্কোরিং। এক্ষেত্রে মাংসের সারফেসকে আড়াআড়ি করে অগভীরভাবে কাটতে হয়, এই পদ্ধতি শক্ত প্রোটিন ভাঙতে সহায়তা করে।

টেন্ডারাইজিং পাউডার: মাংসকে নরম করতে মাংসে টেন্ডারাইজিং পাউডার ছিটাতে পারেন। মাংস নরম করার পাউডারে এনজাইম থাকে, যা মাংসের শক্ত ফাইবার ভাঙতে সাহায্য করে।

টক দই: নরম, মোলায়েম ও তুলতুলে মাংস রান্না করতে চাইলে রান্নার আগে টক দই দিয়ে গরুর মাংস মেখে রেখে দিন। টক দই হাতের কাছে না থাকলে লেবু কিংবা ভিনেগার ব্যবহার করতে পারেন। তবে বেশিক্ষণ মাখিয়ে রাখবেন না, এতে মাংস অস্বাভাবিক নরম হয়ে যেতে পারে। ৩০ মিনিটের মতো রাখতে পারেন।

পেঁপে: গরুর মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য কাঁচা পেঁপের জুড়ি নেই। পেঁপে দিয়ে মাংস রান্না করলে সহজেই সেদ্ধ হয়। কিংবা মাংস রান্নার আগে পেঁপে, আনারস অথবা নাশপাতি- এই তিনটি ফলের যেকোনো একটি বেটে এবং আপনার প্রিয় মসলা যোগ করে মাংসকে ম্যারিনেট করুন। ৩০ মিনিটের মতো রাখতে পারেন। মাংসকে আনারসে বেশিক্ষণ রাখবেন না, কারণ আনারসের অ্যানজাইম মাংসকে খুব দ্রুত নরম করতে পারে।

চিনি: গরুর মাংস নরম করার জন্য রান্না করার সময় অল্প পরিমাণে চিনি দিতে পারেন। চিনি দিলে মাংস দ্রুত সেদ্ধ হয়।

জেবি

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...