বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আবের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

- Advertisement -
Single page 1st Paragraph

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শনিবার (৯ জুলাই) এ শোক পালন করা হচ্ছে।

শুক্রবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় এ শোক ঘোষণা করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে এদিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর মারা যান তিনি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বার্তায় তারা এ শোক জ্ঞাপন করেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ জাপানের সাবেক প্রধানমন্ত্রীর নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে শিনজোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিনজো আবের হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার আকস্মিক মৃত্যুকে জাপান ও বিশ্বের জন্য এক বিরাট ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে উদ্দেশ করে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে অপ্রত্যাশিত দুর্ভাগ্যের এই সময়ে জাপানের শোকার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের জনগণ আমার সঙ্গে যোগ দিয়েছে।

শেখ হাসিনা উল্লেখ করেন, আবের মতো একজন রাষ্ট্রনায়কের মৃত্যু শুধু জাপানের জন্যই নয়, বরং তার নেতৃত্বের চিন্তা, দূরদর্শিতা এবং প্রজ্ঞার কারণে সমগ্র বিশ্বের জন্য ক্ষতি হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...