সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ৫৩ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। যা আগের দিন বুধবার ছিল ১৯ শতাংশ। তবে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এদিনও কোন রোগী মারা যায়নি।

বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে ৩১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৫৩ জনের ৪৭ জন নগরের, বাকি ৬ জনের মধ্যে বাঁশখালীর ২ জন এবং আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী ও হাটহাজারীর ১ জন করে রয়েছেন।

এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৬০৭ জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯৫৮ জন এবং ৩৪ হাজার ৬৪৯ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এই বিভাগের সব খবর

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সর্বশেষ

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...