চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক,সাবেক জাতীয় পরিষদ সদস্য, রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতাপদকপ্রাপ্ত বীর চট্টলার পাঠকপ্রিয় দৈনিক আজাদী’র সাবেক সম্পাদক,অধ্যাপক মোহাম্মদ খালেদ’র জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতার বাতিঘর মোহাম্মদ খালেদ শীর্ষক সভা ও শিক্ষাবৃত্তি প্রদান গত ৪ জুলাই সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা এম আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাব্লু কান্তি দাশ।এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড.বিকিরণ প্রসাদ বড়ুয়া। প্রধান আলোচক পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও সাংবাদিক মলয় চন্দন মুখোপাধ্যায়। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী,কবি আশীষ সেন, সংগঠক অজিত কুমার শীল, আবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী, সাংবাদিক সুমন বড়ুয়া, ছাত্রনেতা মনজুর আলম, সংগঠক ইমরান সোহেল, দীলিপ সেনগুপ্ত, রতন ঘোষ, নিলয় চৌধুরী, জাবেদ চৌধুরী, জারিয়াত, প্রিয়ন্তী প্রমুখ। সভায় একজন শিক্ষার্থীকে সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন অধ্যাপক মোহাম্মদ খালেদ শুদ্ধ চেতনার পথিকৃৎ। বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য সাংবাদিক, দৈনিক আজাদীর প্রাক্তন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ। চট্টগ্রামের পেশাজীবী- নাগরিক সমাজের অভিভাবক, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দেশপ্রেমিক রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ খালেদ আমৃত্যু চট্টগ্রামের মানুষের দুঃসময়ের সারথি ছিলেন । বুদ্ধিবৃত্তিক আন্দোলনেও তাঁর অবদান স্মরণীয়। পরিশীলিত এবং পরিশুদ্ধ জীবনের অধিকারী এই মণীষী চট্টগ্রামের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় কাজ করেছেন আমৃত্যু। বরেণ্য এই সাংবাদিক সমাজের অসংগতি তুলে ধরে তা নিরাকরণে ছিলেন সচেষ্ট।
ইমা

