সোমবার, ২৯ জুন ২০২৬

হোটেল ম্যানেজারকে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেফতার ২

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের পাহাড়তলী এলাকা থেকে মো. মাহবুব আলম (৩৫) নামে এক হোটেল ম্যানেজারকে বাসায় ডেকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, পাহাড়তলীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলি এলাকার পিতা-মো. ওমর ফারুখের ছেলে মো. রাব্বি চৌধুরী প্রকাশ শাওন (২৭) এবং মৃত তসলিম চৌধুরীর ছেলে মো. কায়সার চৌধুরী (২৬)।
মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার নগরের পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী নগদ ২ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব জানায়, ২ বছর আগে ভিকটিম মো. মাহবুব আলমের বোন রিংকুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে গত ৪ জুলাই দুপুর আনুমানিক ১২ টায় রিংকুর ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে যায়। দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় রাব্বি চৌধুরী প্রকাশ শাওন, মো. কায়সার চৌধুরী ও আবদুল এবং আরও কতিপয় দুষ্কৃতিকারী রিংকুর ভাইয়ের ভাড়া বাসায় প্রবেশ করে পূর্ব পরিকল্পিতভাবে মাহবুবকে হেনস্থা এবং বিভিন্ন ধরণের কুৎসিত কথাবার্তা বলতে থাকে। পরে তারা মাহবুবকে জিম্মি করে তার কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে।
র‌্যাব আরও জানায়, ভিকটিম মাহবুব নিরুপায় হয়ে তার ভাই আলম এবং বন্ধু মো. আশরাফুজ্জামান শাওনকে মোবাইলে কল করে কান্নাকাটি করে নগদ পাঁচ লাখ টাকা দিতে বলে। এসময় তারা বিকাশে ৩০ হাজার ৬০০ টাকা পাঠায়। কিন্তু পুনরায় অপহরণকারীরা মাহবুবকে মারধর ও চাপ প্রয়োগ করলে মাহবুব তার বড় ভাই ও বন্ধুর সাথে যোগাযোগ করলে তারা জানায় তারা পাঁচ লাখ টাকা যোগাড় করতে পারছে না তবে আপাতত দুই লাখ টাকা যোগাড় করতে পেরেছে। এসময় ভিকটিমের বড় ভাই ও বন্ধু আসামিদের কথা র‌্যাবকে জানালে র‌্যাবের কথামত ভিকটিমের বড় ভাই আলম ও বন্ধু আশরাফুজ্জামান শাওন পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি এলাকায় অপহরণকারীদের বর্ণিত বাসায় যায়। পরে সেখানে আসামিদের ব্যাগে করে নগদ ২ লাখ টাকা দিলে র‌্যাব হাতেনাতে ঘটনাস্থল হতে চাঁদা আদায়ের টাকাসহ আসামি মো. রাব্বি চৌধুরী প্রকাশ শাওন ও মো. কায়সার চৌধুরীকে আটক করে। এছাড়া তাদের কাছে বিকাশে পাঠানো আগের ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...