চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক পণ্য বিক্রয়ের ফ্ল্যাটফর্ম WE Bazar এর উদ্যোগে ৩ দিনব্যাপী ঈদ বাজার মঙ্গলবার থেকে শুরু হল আগ্রাবাদস্থ চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর মিলনায়তনে।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ এবং এফবিসিসিআই এর পরিচালক ডা. মুনাল মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য এই ধরনের মেলা আয়োজন অত্যন্ত জরুরী। বিশেষ করে যারা অনলাইন ভিত্তিক ব্যবসা পরিচালনা করেন তারা এই ধরনের মেলায় অংশগ্রহনের মাধ্যমে সরাসরি খুচরা ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি এর পরিচালক নুজহাত নূয়েরী কৃষ্টি। মেলায় অনলাইন ভিত্তিক ২০জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহন করেন। মেলা আগামী ০৭ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

