সোমবার, ৯ নভেম্বর ২০২৬

স্ত্রীর মরদেহ উদ্ধার, ২ দিনের রিমান্ডে কাউন্সিলর পুত্র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

নওশাদুল আমিনের স্ত্রী রেহনুমা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৩ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিল পুলিশ।

এরআগে শনিবার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তার পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ। কাউন্সিলর নুরুল আমিনের পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও রেহনুমার পরিবারের দাবি করেছিল এটি হত্যাকাণ্ড।

পরিবারের দাবি— বিয়ের পর থেকে নিয়মিত শ্বশুর পক্ষের লোকজন রেহনুমাকে নির্যাতন করতো। যৌতুক ও উপহার দেয়ার জন্যই এসব নির্যাতন করতো রেহনুমার শ্বাশুড়ি ও তার ব্যাংকার স্বামী নওশাদুল আমিন। এসব নিয়ে বিভিন্ন সময়ে পারিবারিক এবং সামাজিক বৈঠকও হয়েছে।

যদিও ওদিন রাতে এই মৃত্যুর ঘটনায় রেহনুমার স্বামী ও শ্বাশুড়িকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ। এই মামলায় সেদিনই গ্রেপ্তার করা হয় রেহনুমার স্বামী নওশাদুল আমিনকে। এই মামলায় এখনো পালাতক রয়েছেন কাউন্সিলর নুরুল আমিনের স্ত্রী পপি বেগম।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...