চট্টগ্রামের ফটিকছড়ি থানা আব্দুল্লাহ পুর গ্রামে শ্রামণ তুষি মং মার্মা (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে আব্দুল্লাহ পুর দক্ষিণ বড়ুয়া পাড়ায় ধাতুচৈত বিহারে এ ঘটনা ঘটে। শ্রামণ তুষি মং মার্মা রাঙামাটি জেলার কাউখালী থানার উপ নিজ পাড়ার পাইচি মং মার্মার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, ফটিকছড়ির আব্দুল্লাহ পুর বড়ুয়া পাড়ায় ধাতুচৈত বিহারের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করে শ্রামণ তুষি মং মার্মা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

