শনিবার, ২৭ জুন ২০২৬

শিশু-নারীসহ পলাতক ৯ রোহিঙ্গা নোয়াখালীতে আটক

- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা নয় রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। সোমবার(৪ জুলাই) রাত ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৩ নম্বর ক্লাস্টারের মো. মনির আহমদের ছেলে জাহেদুল্লাহ (২১), ৭০ নম্বর ক্লাস্টারের লোকমান হাকিমের ছেলে নুরুল হাকিম (২৪), ২৮ নম্বর ক্লাস্টারের মো. খলিলের ছেলে ওমর ফারুক (১৪), ৫৪ নম্বর ক্লাস্টারের নুর কবিরের মেয়ে মাজেদা বেগম (১৫), ৭ নম্বর ক্লাস্টারের মনিরুল হকের স্ত্রী মমতাজ বেগম (২০), তার মেয়ে মনিকা বেগম (৮ মাস), ১৪-বি ক্লাস্টারের আমির হামজার স্ত্রী হোসনে আরা (২০), তার ছেলে নুর ছাদেক (৫) ও আনোয়ার ছাদেক (২)।

স্থানীয় চরকাঁকড়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৌরভ হোসেন জানান, রাত ৯টার দিকে চরএলাহী ঘাট থেকে এসে তারা বসুরহাটের দিকে যাওয়ার চেষ্টা করেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে তারা ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং যেতে পালিয়ে এসেছেন বলে স্বীকার করেন। পরে তাদেরকে পুলিশে দেয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...