যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগো নগরীর কাছে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় নিহত হয়েছেন ৬ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, শিকাগোর হাইল্যান্ড পার্ক এলাকায় স্থানীয় সময় সকাল ১০ টার দিকে স্বাধীনতা দিবসের প্যারেডের কুচকাওয়াজ শুরু হওয়ার প্রায় ১০ মিনিট পর গুলির শব্দে আকস্মিক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এসময় রক্তাক্ত অবস্থায় আহতদের ছোটাছুটি করতেও দেখা যায়
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে বেশ কয়েকটি রক্তাক্ত দেহ চাদর দিয়ে ঢাকা অবস্থায় দেখেছেন তারা। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী বন্দুকধারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।তার নাম রবার্ট ই ক্রিমো থ্রি। বয়স ২২ বছর। হামলায় শক্তিশালী বন্দুক ব্যবহার করেন ক্রিমো। একটি ভবনের ছাদ থেকে লোকজনকে লক্ষ্য করে গুলি চালান তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের হাইল্যান্ড পার্কে হামলা চালায় ওই যুবক। ওই ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হন আরও ২৪ জন।
ইমা

