বাকলিয়া থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে।সোমবার (৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে বাকলিয়ার সৈয়দ শাহ রোড ওয়াপদা গেইট এলাকার মোরশেদের ভাড়া ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ শাহ রোড ওয়াপদা গেইট এলাকা থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী টুটু পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. মামুন (২৪), এমরান হোসেন বাবলু (২২), মো. রুবেল হোসেন প্রকাশ রুবেল (১৯) ও মো. বাদশা (২২)।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে।
ইমা

