মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদককারবারী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ মো. সুজন (২৩) নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‌্যাব-৭। তিনি কুমিল্লা সদরের কোমলপুর এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে।

রোববার (৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন ভূঞা।

তিনি জানান, চৌদ্দগ্রামে বিক্রির উদ্দেশ্যে মাদক কারবারিদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১৯৯ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীতে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

জেবি

এই বিভাগের সব খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি তিনি শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি...

৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ দুদকের ফাঁদে ধরা সার্ভেয়ার

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের সময় রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন...

গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কার্যক্রমও...

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...

৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ দুদকের ফাঁদে ধরা সার্ভেয়ার

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ...

গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার...

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে...

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সংযুক্ত...

হালিশহরে অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার...